1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল সখীপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চালকের

মোঃ হাফিজুল ওয়ারেছ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মিল্টন মিয়া (৪০) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় প্রাইভেটকার চালক মিল্টনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রাইভেটকারের চালক মিল্টন মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মো. মোতাহার মিয়ার ছেলে।
এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের স্বজনের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com