1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দাওয়াতে এসে গাড়িচাপায় প্রাণ গেল বাইকারোহীর হবু স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

বিয়ে পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো তরুণীর। হবু স্বামী ফরহাদ হোসাইনকে (২৫) নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসেন সুমাইয়া আক্তার (২০)।

কে জানতো হবু স্বামীর সাথে ছিলো সুমাইয়ার শেষ দেখা। কক্সবাজারে পেকুয়ায় দাওয়াত খেতে এসে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া।

গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ফরহাদ হোসাইন। তারা দুজনে মোটরসাইকেল করে মগনামা থেকে বাড়ি ফিরছিলেন।

বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কের পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় আজ বুধবার রাত সাড়ে সাতটায় দুর্ঘটনায় পতিত হন।

মগনামামুখি বেপরোয়া গতির একটি ইটবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত হন তারা।

ফরহাদ হোসাইনকে প্রথমে পেকুয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সুমাইয়া আক্তারকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে। সুমাইয়া আক্তার একই পৌরসভার ভাঙারমুখ মৌলভীর ৯নং ওয়ার্ডের বদিউল আলমের কন্যা।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।(সূত্র;দৈনিক আজাদী)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com