1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

দীঘিনালায় এডিসি’র গাড়িতে হামলা

বিমলপাল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল চলছে। হরতাল চলাকালে দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের গাড়ীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে গাড়ির পিছনের কাঁচ ভাঙলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে জামতলী বাঙালিপাড়া নামক স্থানে হামলার ঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
হরতালের সমর্থনে রবিবার সকালে জেলা শহর ও বিভিন্ন স্থানে জেলা বিএনপি, জেলা মহিলা দল, জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিং করেছে। এসময় আগামীকালের ডামি নির্বাচন বর্জনের পক্ষে শ্লোগান দেওয়া হয়।
হরতালের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com