1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ ব্যক্তিকে অর্থদন্ড

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪০১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল, গণউপদ্রব সংঘটন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, বেপরোয়াভাবে মোটরযান চালনা, যত্রতত্র পার্কিং, যথাযথভাবে হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১৩ ব্যক্তিকে অর্থদ- প্রদান করা হয়েছে।

বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার উপজেলার জয়পাড়া কলেজ মোড় এবং ঢাকা-দোহার সড়কে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত দখল, গণউপদ্রব সংঘটন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, বেপরোয়াভাবে মোটরযান চালনা, যত্রতত্র পার্কিং, যথাযথভাবে হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে স্থানীয় সরকার(পৌরসভা) আইন- ২০০৯, দ-বিধি- ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৩ ব্যক্তিকে সর্বমোট ৩১ একত্রিশ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। দোহার থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, অবৈধভাবে ফুটপাত দখল প্রতিরোধ, গণউপদ্রব ও যানজট নিরসন এবং সড়কে মোটরযান ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে দোহার উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com