1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার দাবিতে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে পুলিশের সহায়তায় শ্রমিক ও মালিক উভয় পক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার আন্দারমানিক এলাকার হ্যামকো লেদারস লিমিটেড নামক জুতা তৈরির কারখানার শ্রমিকরা আন্দোলন করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বেতন কাঠামো জানুয়ারি মাস থেকে বাস্তবায়নের কথা থাকলেও তাদের কারখানা কর্তৃপক্ষ সেই বেতন ভাতা দিচ্ছে না। তাদের ইচ্ছে মতো ৭ হাজার টাকা বেতন দিচ্ছে। বেতন কাঠামো অনুযায়ী বৃদ্ধির দাবি জানালে তারা একেক সময় একেক ধরনের কথা বলেন। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির এই বাজারে ৭ হাজার টাকায় ঠিকমতো সংসার চলে না। কোনো মত খেয়ে না খেয়ে বেঁচে রয়েছি আমরা।

হ্যামকো লেদারস লিমিটেড” কারখানাটির নারী শ্রমিক আসমা আক্তার বলেন, আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি না। সন্তানদের শিক্ষা, উপযুক্ত বাসস্থান ,পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা আমাদের সামান্য বেতনে করা সম্ভব হয় না। আমরা তো কোনো মতে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকি। আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য হলেও আমাদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। হ্যামকো লেদারস লিমিটেড কারখানাটির ব্যবস্থাপক (প্রশাসন) সানিউল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা জুতা শিল্পের সঙ্গে জড়িত। পোশাক শিল্পের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। আমরা শ্রমিকদের কথা বিবেচনা করে বর্তমান বেতনের সঙ্গে ১২০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করেছি। সরকার যদি গেজেট প্রকাশ করে তাহলে ঘোষিত বেতনই শ্রমিকদের দেওয়া হবে।
গাজীপুর জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দিপক মজুমদার জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য বিক্ষোভ শুরু করেন। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com