1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নবাবগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ আরেক যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ সিফাত নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় সিফাতের মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহত সিফাত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শ্যামনগর গ্রামের মো. মান্নানের ছেলে।এরআগে গত ১ অক্টোবর ওয়াসিম নামে এক যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পাতিলঝাপ কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে সিফাত ও ওয়াসিম একই ট্রলারযোগে সিঙ্গাইর থেকে অন্যদের সাথে আসে। এক সময় ট্রলারটি অতি স্রোতের মুখে ডুবে যায়। বাইচে ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ হওয়ার দুই যুবকের মধ্যে সোমবার ভোরে সিফাতের লাশ কালীগঙ্গা নদীতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় স্বজনরা লাশ উদ্ধার করে।

এর আগে গত ১ অক্টোবর সকাল ১০টায় নিখোঁজ হওয়া ওয়াসিম নামে অপর এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরী দল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com