1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় বাড়াতে মাঠে শিক্ষার্থীরা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। শহরের গন্ডি পেরিয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। হাসপাতালেগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ‘সময় থাকতেই ডেঙ্গু ঠেকাই, সবাই মিলে জীবন বাঁচাই’ এ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে ঢাকার নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

রবিবার সকালে বিদ্যালয়ের পাশাপাশি আশেপাশের বাড়িতে বাড়িতে গিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা। এসময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য প্লাকার্ড হাতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। ডেঙ্গু প্রতিরোধে এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজেরে অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সবাই সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। শিক্ষার্থীদের পাশাপাশি যেন তাদের পরিবারও সচেতন হয় সে লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করেছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com