1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

নরসিংদীতে ডিবি হেফাজতে নারী আসামীর মৃত্যু

মোঃ এমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে নূরতাজ বেগম(৬০)নামে এক নারী আসামীর মৃত্যু হয়েছে।৬ ই ডিসেম্বর বুধবার রাতে মাদক মামলায় গ্রেফতারের পর ৭ ই ডিসেম্বর রোজঃবৃহঃবার সকালঃ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত নূরতাজ বেগম(৬০)নরসিংদী পৌর শহরের দক্ষিণকান্দা পাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেন এর স্ত্রী।তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবী পুলিশের।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।তিন সদস্যের এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।পুলিশ জানায়,বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপপরিদর্শক নইমুল মোস্তাকের নেতৃত্বে একটি দল নূরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেফতার করে।গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়।রাত ৩ টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করেন।পরে তাকে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।সকাল পৌনে ৮ টার দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা.মোঃপলাশ মোল্লা বলেন,এবডমিন পেইন থাকায় রাতে ওই রোগীকে হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন।সকাল সাড়ে ৭ টার দিকে  বুক ব্যথা শুরু হলে তার মৃত্যু হয়।হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।নিহত নূরতাজ বেগম মাদক ব্যবসায়ী স্বীকার করলেও তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবী স্বজনদের।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,গাঁজাসহ গ্রেফতারের পর ডিবি হেফাজতে থাকা ওই নারী অসুস্থতা বোধ করলে বুধবার তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বৃহঃবার সকালে হাসপাতালে মৃত্যুবরণ করে।আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।এ ঘটনা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com