1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ। ২০০৮ সালের পর এবারই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে।আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী ও বর্তমান সংসদ নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে দলীয় নেতাকর্মীরা কেন্দ্র কমিটি গঠনের মাধম্যে নৌকার সমর্থনে বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে উঠান বৈঠক ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।

দলীয় নেতা-কর্মীরা বর্তমান সরকার ও শিল্পমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের কাছে নৌকার ভোট প্রার্থনা করছেন।অপর দিকে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত নেতা  মনোহরদী উপজেলার সদ্যসাবেক ৫ বারের উপজেলা চেয়ারম্যান,সাইফুল ইসলাম খান বীরু স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল পাখি প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।তিনিও দিন-রাত দুই উপজেলায় তার কর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

দেশবুলেটিন প্রতিনিধি হিসাবে আওয়ামীলীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পারি,তারা সব ভেদাভেদ ভূলে জননেত্রীর মনোনীত নৌকার প্রার্থীকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং পূর্বের ন্যায় এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে পারবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অন্য দিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল খান বীরু এর কর্মীরা,দেশবুলেটিন প্রতিনিধিকে জানান,বর্তমান সংসদ সদস্য মনোহরদী-বেলাব এর তেমন কোন উন্নয়নমূলক কাজ করে নাই,একজন শিল্পমন্ত্রী হিসাবে যা করার দরকার ছিলো,তাই সাধারণ মানুষ এ আসনে এম.পি পরিবর্তনের জন্য মূখিয়ে আছেন।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু-অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বীরু ভাইয়ের ঈগল পাখি জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয়ব্যক্ত করেন।

সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়,এ আসনে দ্বাদশ নির্বাচনে লড়াই হবে নৌকা ও ঈগল পাখির মধ্যে।তবে কে জয়ী হবে তার জন্য অপেক্ষা করতে ৭ ই জানুয়ারী ভোটগ্রহণের দিন পর্যন্ত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com