1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Pin-Up: лучшие бонусы и акции для игроков в казино সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া”র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: চিফ প্রসিকিউটর সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট প্রদর্শন Exciting game features to explore at the latest online casinos in 2026 নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, বহিষ্কার ৫ নেতা

আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আজ বুধবার (১২ আগষ্ট) বর্ণাঢ্য সাইকেল র‌্যালীর আয়োজন করে। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সকালে আনুষ্ঠানিকভাবে র‌্যালীর উদ্বোধন করেন। শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে র‌্যালীটি শেরপুর রোড দিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল সড়ক দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বিশ্বরোড হয়ে তিনমাথার ওপর দিয়ে সরকারি আজিজুল হক কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রায় চার শতাধিক বাইসাইকেল ও মোটর সাইকেল নিয়ে নেতাকর্মিরা অংশ নেন। র‌্যালী উদ্বোধনকালে আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরা দেশের শক্তি। যুবকদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুব সমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাগ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সাইকেল র‌্যালীতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরী শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব ও মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর শাখার সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সহ-সেক্রেটারি নামিরুল হক জার্জিস, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, ফজলুল হক বিপুল, রফিকুল ইসলাম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com