1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া”র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: চিফ প্রসিকিউটর সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট প্রদর্শন Exciting game features to explore at the latest online casinos in 2026 নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, বহিষ্কার ৫ নেতা সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: চিফ প্রসিকিউটর

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ হিসেবে আখ্যায়িত করেছে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর ভাষায়, রাজনৈতিক নেতা হিসেবে ওবায়দুল কাদেরের বিভিন্ন সময়ের বক্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্কের সময় তিনি এমন আখ্যা দেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপনের সময় আওয়ামী লীগ শাসনামলের কার্যক্রম তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নিজেদের প্রথম শ্রেণির নাগরিক মনে করতো। দেশের বাকি জনগণকে তারা দ্বিতীয় শ্রেণির ভাবতো। এমনকি কোনোভাবে বিমুখ হলে নিজের দলের নেতাকর্মীদেরও ছাড়া হতো না। এ সময় কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরাম হত্যার প্রসঙ্গ টেনে আনেন আমিনুল ইসলাম।

যুক্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক জোকার হিসেবে আবির্ভূত হন ওবায়দুল কাদের। তিনি নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের লেলিয়ে দেন। ফলে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

এ প্রসঙ্গে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনই নিজেদের প্রথম শ্রেণির এবং অন্যদের দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবতো। এছাড়া দেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন হলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারণ তার বিভিন্ন সময়ের কথাবার্তা কোনো রাজনৈতিক নেতাসুলভ বক্তব্য নয়। একজন টিকটকার হিসেবে তাকে সবাই অভিহিত করেন। তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করেন। তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য-কর্মকাণ্ডের কারণে জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে ১৪০০ মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com