1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Pin-Up: лучшие бонусы и акции для игроков в казино সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া”র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন নবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী নিয়োগে অনিয়মের অভিযোগ গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা ওবায়দুল কাদের একজন ‘রাজনৈতিক জোকার’: চিফ প্রসিকিউটর সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, আদালতে স্ক্রিনশট প্রদর্শন Exciting game features to explore at the latest online casinos in 2026 নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, বহিষ্কার ৫ নেতা

গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা

মোঃআখতারুজ্জামান তিতাস 
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় আসনের এমপি রায়হান সিরাজী। মাল্টিপারপাস হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সাউদপাড়া ইসলামীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকন উজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা সাঈদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রধান শিক্ষার মানোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ, হোম ভিজিট করার পরামর্শ দেন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত করতে অভিভাবককে ফোন অথবা পত্রের মাধ্যমে জানার পরামর্শ দেন। তিনি আরো বলেন, ক্লাস নেওয়ার সময় মাদক, বাল্যবিবাহ, জুয়ার কুফল সম্পর্কে ধারণা দেওয়ার পরামর্শ দেন। আলোচনা শেষে ২০২৫-২৬ অর্থ বছরে এডিপির অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিদের মাঝে হুইর চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com