1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইটিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে তারা মুভমেন্ট করবেন।তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বর্হিবিশ্বের কোন চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি কাজ করছি।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে  গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।
তিনি আরও বলেন, নির্বাচনী অপরাধ সংগঠিত হয় এমন অপরাধ ছাড়া রাজনৈতিক ও অনন্য কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারবে৷ কিন্তু সেটি দেশের প্রচলিত নিয়ম মেনে করডে হবে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র্্যাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com