1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এজেন্টদের কক্ষে আটকে রাখার অভিযোগ জামায়াত প্রার্থীর সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান

নৌকার ক্যাম্প ভাংচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যকালে কাজী জাফর উল্যাহ এ ঘটনার সাথে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেন। এ ব্যাপারে কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারি জানান, রোববার সন্ধ্যার দিকে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার বাদল হোসেনের নেতৃত্বে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকেরা তাঁদের ক্যাম্পে হামলা চালায়। এ সময় চেয়ার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকিও দেয়।
 কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের মেম্বার বাদল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর সমর্থক ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন এটি তাদের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করে জানান, সেখানে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের কোন ঘটনা হয়নি।
ফরিদপুরের ভাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদ্যুৎ সরকার জানান, কালামৃধা এলাকায় নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের খবর পেয়ে রাতেই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ব্যাপারে সকালে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com