1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

নৌ-পুলিশের অভিযানে ঝাটকা ইলিশ রক্ষা আটক ৬

জুয়েল মিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে অবৈধ ঝাটকা ইলিশ ধরার সময় ৬ জেলেকে আটক করেছে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (৫-মার্চ) সন্ধ্যায় জাজিরার পদ্মাসেতু দক্ষিণ থানার হাজী জৈনুদ্দিন মাদবর কান্দি এলাকায় পদ্মানদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, স্থানীয় আলতাফ ফকিরের ছেলে রাজীব ফকির(২৪), মৃত মোহাম্মদ মল্লিকের ছেলে দাদন মল্লিক(৫৫), ইস্রিস বাইয়ার ছেলে শামিম বাইয়া(২০), মৃত আ: হালিম মাদবরের ছেলে চঞ্চল মাদবর(৪৫), পার্শ্ববর্তী বালিয়ারচর এলাকার আলমগীর খাঁনের ছেলে আলফাজ খাঁন(২০) এবং শিবচরের মুজাফফর পুর ঘরামি কান্দির মৃত শহর আলী ফকিরের ছেলে সোহরাব ফকির(৩২)।
এসময়, ৬৫ কেজি ওজনের অবৈধ ঝাটকা ইলিশ মাছের পাশাপাশি প্রায় ৩০ হাজার টাকা সমমূল্যের ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ হাজার টাকা সমমূল্যের একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করেন মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে জব্দকৃত ঝাটকা ইলিশ গুলো স্থানীয় ৩ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর মো. জয়াইম উদ্দিন জানান, আমরা আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জাজিরার পালেরচর বাজারসহ আশেপাশের বিভিন্ন জায়গায় সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রোগ্রাম করার পাশাপাশি পদ্মানদীতে অভিযান চালিয়ে ট্রলার ও কারেন্ট জালসহ ৬ জন জেলেকে আটক করি। আর পরিত্যক্ত অবস্থায় ৬৫ কেজি ঝাটকা উদ্ধার করা গেলেও ঝাটকার মালিকিদের পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com