1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন আহত হয়েছেন

হিরা দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে
শেরপুরের দুই উপজেলায় এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও নালিতাবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সদরের গাজীরখামার ও নালিতাবাড়ী উপজেলার দুটি ইউনিয়নে একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদেরকে সামনে পায় কামড়ানো শুরু করে। এক পর্যায়ে পাঁচ গ্রামের শিশুসহ ৪০ জনকে কামড় দিয়ে আহত করে ওই পাগলা কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তবে, ভ্যাকসিন সংকট থাকায় বাইরের দোকান থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায়নি বলে একাধিক রোগী ও স্বজন ক্ষোভ প্রকাশ করেন।শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বলেন, সাম্প্রতিককালে এক দিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে আসেনি। দফায় দফায় কুকুরের কামড়ে আহত এতো রোগী আজ এসেছে। আর হাসপাতালে আসা সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজের তিন দিন পর দ্বিতীয় ডোজ, সাত দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com