1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে লালমোহন ও মনপুরায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জামশেদের দেড় বছর বয়সী কন্যা জাইমা রহমান, কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ারের চার বছর বয়সী ছেলে মো. শাহাদাত এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ৬ বছর বয়সী ছেলে সজিব।

জানা গেছে, বুধবার সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় মনপুরার হাজীরহাট ইউনিয়নে খেলা করার সময় পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু দু’টির মৃত্যুর বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com