1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়

পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং জোরদার ও মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

১০ মে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও শৃঙ্খলার ওপর নির্ভরশীল। জাতীয় বিভিন্ন আয়োজন ও সংকটময় সময়ে পুলিশের নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধের ধরন দিন দিন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। সাইবার অপরাধ, এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, চরিত্রহনন, জনবিশৃঙ্খলা, আর্থিক প্রতারণা, জঙ্গিবাদ, মাদক ও মানবপাচারের মতো অপরাধ সংঘটিত হচ্ছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিকসসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে বাহিনীর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেবামুখী মানসিকতা গড়ে তোলা এবং মানবাধিকার রক্ষার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com