1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন’র সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা পেলো ঈদের পোশাক

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৯৯ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’র সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে৷
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ৪৫ জন  শিশু শিক্ষার্থীদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়। প্রজ্জ্বলন’র সহ-সভাপতি তৌহিদুর রহমান রণির সভাপতিত্ত্বে ও সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে শিশুদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, ৯ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব৷
সংগঠনের সেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন, প্রজ্জ্বলনের সাবেক আহ্বায়ক পিয়াস চন্দ্র দাস, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য সাইবুর ইসলাম রণি, মিতানুর আক্তারসহ অন্যান্যরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com