1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

ফরিদপুরে তিন মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ১ জন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গায় তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক করা হয়েছে সনাতন মালো ওরফে সোনাই নামে একজনকে। গত রবিবার দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলার চুয়াল্লিশ এর মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সোমবার দুপুরে  ফরিদপুরে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গত ১৬ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি এলাকার তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে সনাতন মালো ওরফে সোনাই। ‌ বিষয়টি পুলিশের কাছে অভিযোগ আসলে একটি মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেই ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সোনাই কে। পরে তাকে রবিবার দিবাগত রাতে আলফাডাঙ্গা চুয়াল্লিশ মোড় থেকে আটক করা হয়। আটকের পর গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়, সাপ তাকে দুই বছর যাবত স্বপ্নে তাড়া করে বেড়াচ্ছে। তাই তিনি বিভিন্ন পূজা মন্ডপে যে সকল মূর্তি ও প্রতিমার সাথে শিব মহাদেবের মূর্তিতে সাপ আছে সেগুলোর মুখমন্ডল গুলো হাত দিয়ে ভেঙে ফেলেন। কারণ শিব মহাদেবের গলায় সাপ জড়ানো থাকে পাশাপাশি মূর্তির সাথে মাটির তৈরি যে সাপ থাকে সেটাও ভেঙে ফেলেন।
সে আরো জানায়, যে বিষ্ণু পাগলের মন্দিরে রক্ষিত দুর্গা সরস্বতী লক্ষী যে প্রতিমা আছে সেগুলো এবং তারাও সাপের মুখ ধারন করে তাকে ভয় দেখায়। আর এ কারণে মুখ ভেঙ্গে ফেলেছে। পুলিশ সুপার আরও জানান যে সকলকে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা উচিত।
পুলিশ আসামি সনাতন মালোকে সোমবার বিকেলে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।
এদিকে আলফাডাঙ্গার মূর্তি ভাঙ্গার ঘটনায় ফুঁসে উঠে ওই এলাকার লোকজন। এর ভেতর মানববন্ধন সহ বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানিয়ে আসছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com