1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ‘চাঁদাবাজ ধরা তো দূরের কথা, তাদের পশমও ছিঁড়তে পারবেন না’: রনি সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট কুরুচিপূর্ণ শব্দের ব‍্যবহার ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান এবি পার্টির আঠারবাড়ী মহাশ্মশানে শ্মশান কালী পূজা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবকের দ্বিতীয় বিয়ে, গ্রামবাসীর হস্তক্ষেপে সমাধান ১৭ই এপ্রিল পীরগঞ্জে গনহত্যা দিবস অনুষ্ঠিত ছাত্রকে বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার ডি এম আবু হানিফ স্টাফ রিপোর্টার টাঙ্গাইল খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ

ফরিদপুর জেলা পুলিশের ‌ প্রেস ব্রিফিং

মিয়া রোমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে জেলার কোতয়ালী থানার চাঞ্চল্যকর ও লোমহর্ষক অজ্ঞাতনামা (স্যুটকেস ভর্তি লাশ) হত্যা মামলার মূলরহস্য ২ দিনের মধ্যে সম্পূর্নরূপে উদঘাটন সহ আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্তে উক্ত প্রেস ব্রিফিং আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য প্রদান করেন ‌ ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। সহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ। এ সময় ফরিদপুরে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জানানো হয় ‌।গত২৭ জানুয়ারি সকাল ০৭.৩০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ১টি লাগেজ পাওয়া যায়। পরিত্যক্ত লাগেজটি দেখে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত লোকজনের সহায়তায় লাগেজের তালা ভেঙ্গে খুলে
অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পায়। ইতোমধ্যে পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।১টি
প্রাথমিকভাবে ডিসিস্টের পরিচয় শনাক্ত না হওয়ায় কোতয়ালী থানার এসআই (নিঃ)/ মোঃ শামীম হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশের একটি চৌকস টিম মামলাটির তদন্ত শুরু করে। উন্নত তথ্য-প্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে জানা যায়, গত ২৭ জানুয়ারি ‌সকাল অনুমান ৮.টায়  অজ্ঞাতনামা ১জন বোরকা পরিহিত মহিলা মাহেন্দ্র গাড়ীতে এসে ঢাকা যাওয়ারউদ্দেশ্যে বিকাশ পরিবহনে ১টি টিকেট কাটে এবং লাগেজটি গাড়ির মালামাল রাখার বাক্সে রেখে নাস্তা করার কথা বলে পালিয়ে যায়।নির্ধারিত সময়ে গাড়িটি ছাড়ার মুহুর্তে লাগেজের মালিককে না পেয়ে গাড়ি কর্তৃপক্ষ লাগেজটি ঘটনাস্থলে রেখে যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে নিবিড় তদন্তকালে পুলিশ টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার থেকে মাহেন্দ্র
গাড়ী ও গাড়ীর ড্রাইভারকে শনাক্ত করে হেফাজতে নেয়। তার দেয়া তথ্যমতে  লাগেজ বহনকারী রিক্সা চালককে হেফাজতে নিয়ে
গোয়ালন্দঘাট থানাধীন পতিতাপল্লীর জনৈক রুবেল মাতুব্বর এর বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া রোজিনা’র বাড়ীতে অভিযান পরিচালনা
করা হয়। ঘটনার পর হতে রোজিনা পলাতক ছিল। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রোজিনাকে ৩০ জানুয়ারি  দিবা গত রাত ০৩.০০
টার সময় ডিএমপির কদমতলী থানাধীন জুরাইন এলাকার জনৈক মোঃ দেওয়ান বাড়ীর ৬ তলা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রোজিনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অনুমান ১০/১২ বছর যাবৎ গোয়ালন্দঘাট দৌলতদিয়া পতিতাপল্লীতে আছে। তার বয়স যখন ১৪ বছর তার বাবা মা তাকে বিয়ে দেয় । বিবাহের কিছু দিন পর তার বিবাহ বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে দৌলতদিয়া পতিতাপল্লীর চায়ের দোকানদার জনৈক হাকিম এর সহিত তার ২য় বিবাহ হয়। হাকিম মারা যাওয়ার পর সেজনৈক সুজনকে ৩য় বিবাহ করে।আসামী আরো জানায়, এ মামলার ডিসিস্ট মিলন প্রামানিক এর বাড়ী পাবনা সদর হলেও রাজবাড়ী জেলায় বিভিন্ন ইট ভাটায়কাজ করত এবং মাঝে মাঝে যৌন পল্লীতে আসত। গত ২৬ জানুয়ারি উক্ত ডিসিস্ট আসামীর ভাড়া বাসায় যায় এবং ২৭ জানুয়ারি রাত অনুমান ০২.০০ টার দিকে  তাদের মধ্যে টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে ডিসিস্ট আসামীরমাকে তুলে অশ্লীল ভাষায় গালি দিলে আসামী ক্ষিপ্ত হয়ে তার পরিহিত ওড়না দ্বারা গলায় পেঁচ দিয়া ডিসিস্টকে হত্যা করে।ডিসিস্ট এর মৃত্যু নিশ্চিত হলে তাকে খাট হতে নামিয়ে লাশটি কালো রঙের ১টি কম্বল, ১টি সাদা লাল বেগুনী রঙের বড় বেডশীট, একই রঙের ৩টি বালিশের কাভার দ্বারা মুড়িয়ে তার ঘরে থাকা বড় ১টি লাগেজ এর ভিতরে রাখে। পরবর্তীতে সকাল অনুমান০৬.৩০ মিনিটে ৬০০ টাকা ভাড়া দিয়ে লাশ ভর্তি লাগেজটি নিয়ে রিক্সা যোগে গোয়ালন্দ বাজারে যায়। সেখান থেকে ফরিদপুর যাওয়ারজন্য ৬০০ টাকা দিয়ে ১টি মাহেন্দ্র গাড়ীতে লাশ ভর্তি লাগেজসহ উক্ত আসামী ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারেরপূর্ব পাশে বিকাশ পরিবহনে ০৮.২৫ টার গাড়ীতে টিকিট কাটে এবং লাশ ভর্তি লাগেজটি গাড়ির হেলপারের সহায়তায় গাড়ীর বক্সেরাখে। গাড়ী ছাড়তে কিছুটা বিলম্ব হইলে কৌশলে নাস্তা খাওয়ার কথা বলে সে দ্রুত পালিয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com