1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

ফুলবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩ জন

আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২৩ জন।
গত বৃহস্পতিবার (৩০ ফেব্রুয়ারি) উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন। উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও দারুস সুন্নাহ সিদ্দিকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ২ হাজার ১ শত ০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও জেনারেল শাখায় ১৪৭৯ পরিক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত। দাখিল পরীক্ষায় ৩৬০ জনের মধ্যে ১২ জন অনুপস্থিত। ভোকেশনাল পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জনসহ অনুপস্থিত মোট ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ জানান, উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যাল, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়, দাদুল চোকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দারুস সুন্নাহ সিদ্দিকীয় মাদ্রাসা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসএসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোর সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com