1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

বগুড়ায় র‌্যাবের অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে

স্বপন কুমার সাহা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট এলাকার মৃত অছিমুদ্দিনের ছেলে ফারুক প্রামাণিক (৫৪), সদর উপজেলার হটিলাপুর এলাকার মৃত রহিমুদ্দিনের ছেলে বাবু (৪২) ও শেরপুর উপজেলার শালফা দক্ষিণপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে সোহেল রানা (৪৭)।
র‌্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার কর্ণপুর মেসার্স মহুতী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে বগুড়াগামী একটি সিএনজি চালিত আটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় সিএনজির সিটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮৩ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এই সময় আসামিদের কাছ থেকে ৪টি মোবাইল, ৪ টি সীম কার্ড, ১টি সিএনজি ও নগদ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com