1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে পিসিসিপি এর উদ্যোগে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

বান্দরবানে  পিসিসিপি এর উদ্যোগে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর)  বান্দরবান সদরস্থ মুসাফির পার্কে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা সভাপতি, আসিফ ইকবাল  এর সভাপতিত্বে পিসিসিপি শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, কাজী মোঃ মজিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  শাহাদৎ হোসেন কশেম (কেন্দ্রীয় সভাপতি পার্বত‍্য চট্টগ্রাম ছাত্র পরিষদ), কেন্দ্রীয় কমিটি, আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ (সদস্য, স্থায়ী কমিটি ও সিনিয়র সহ-সভাপতি বান্দরবান জেলা পিসিএনপি), মোঃ নাসির উদ্দিন (সদস্য,স্থায়ী কমিটি ও সাধারণ সম্পাদক বান্দরবান জেলা পিসিএনপি),মোঃ হাবিব আজম (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি)।

এসময় মাধ্যমিক স্তরের ১৫ জন ছাত্রছাত্রীদের মধ্যে জন প্রতি ৪ হাজার পাঁচশত টাকা করে  মোট ৬৭ হাজার পাঁচশত  টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণির ২২ জন ছাত্রছাত্রীদের মধ্যে জন প্রতি ৫ হাজার করে মোট ১ লাখ ১০ হাজার টাকা, ডিগ্রিতে অধ্যয়নরত ৯ জন ছাত্রছাত্রীদের মধ্যে জন প্রতি ৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা,অনার্সে অধ্যয়নরত ২৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে জন প্রতি ৫ হাজার পাঁচশত করে মোট ১ লাখ ৩২ হাজার টাকা, স্নাতক ও মাস্টার্সে অধ্যয়নরত ৮ জন ছাত্রছাত্রীদের মধ্যে জন প্রতি ৬ হাজার করে মোট ৪৮ হাজার টাকা এবং চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে জন প্রতি ৬ হাজার করে মোট ৩০ হাজার টাকা উপবৃত্তি সহ মোট ৮৩ জন ছাত্রছাত্রীদের মধ্যে সর্বমোট চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com