1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

বিপুল ভোট এ জয়ী হলেন মো: রাশিক হাওলাদার

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৯১ বার পড়া হয়েছে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ২ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে লাটিম মার্কার প্রার্থী রাশিক হাওলাদার। তার নিকটতম প্রার্থী শামীম আহসান ঘুড়ি মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪৬৫টি। মোট ভোট পড়েছে ২ হাজার ৫৩৯টি।

দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য। হলফনামা অনুযায়ী সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে সবথেকে কম বয়স এই প্রার্থীর।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা ভোট চলে বিকেল চারটা পর্যন্ত। এ ওয়ার্ডে মোট ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ডটিতে মোট ভোটার ৫ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯শ ও নারী ভোটার সংখ্যা ২ হাজার ৪৩৮ জন।

ফলাফল ঘোষণার পর আনন্দে মেতে ওঠে লাটিম মার্কার সমর্থকরা। এ সময় জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান বিজয়ী রাশিক হাওলাদার।

গত বছর ১১ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা সেলিম হাওলাদার। তবে ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এর ১০ মাস পর ৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com