1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০!

ভূরুঙ্গামারীতে ২৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১

মোঃ কবির হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খামার পত্র নবিশ গ্রাম থেকে মোহাম্মদ নাদিম (৩০) কে আটক করা হয়। আটক মাদক ব‍্যবসায়ী উপজেলা পশ্চিম ভোটহাট  গ্রামের মহির উদ্দিন এর ছেলে।
থানা পুলিশ থেকে জানা যায় যে , গোপন সংবাদের ভীত্তিতে ভুরুঙ্গামারি থানা পুলিশের একটি দক্ষ  টিম এসআই এনামুল হক এর নেতৃত্বে শুক্রবার দুপুরে খামার পত্র নবিশ গ্রামে অভিযান চালিয়ে একটি অটো রিকশার ভিতর তিনটি ধানের বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত নয়টি ছোট ছোট বস্তার মধ্যে মোট ২৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাদিম (৩০) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল শনিবার  কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com