বুধবার(২০ই মার্চ)উপজেলার বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদ ও সিঙ্গাপুর প্রবাসী দ্বীন ইসলাম এর যৌথ উদ্যোগে বসন্ত বিলাস ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীর আহম্মদপুর গ্রাম উন্নয়ন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ রাকিবুল ইসলাম রাকিব,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ সুহেল রানা,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,মোঃ সাজ্জাদুল ইসলাম সাদ্দাম,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি, মোঃবিল্লাল মোল্লা,এলাকার বিশিষ্ট সমাজ-সেবক,মোঃ মনিরুজ্জামান,বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাইন্টিফিক অফিসার,মোঃ শাহাদাত হোসেন,মোঃমাসুদ পারভেজ,মোঃমাহমুদুর রহমান তপন খাঁন,মোঃআব্দুল লতিফ,ডা:হাসান আল মামুন বিসিএস স্বাস্থ্য,চালাকচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,মোঃতোফাজ্জল হোসেন,সাগরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,মোঃরিগান মিয়া,চালাকচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,মোঃআরাফাত মিশন,মোঃ সুহেল রানা,গ্রীস প্রবাসী মোঃ মিজানুর রহমান,মোঃসুমন প্রধান,মোঃ দিদারুল ইসলাম,মোঃআব্দুল হালিম মোল্লা,মোঃজাহিদুল ইসলাম আয়াত ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃহিমেল মিয়া প্রমূখ।এ সময় কবরস্থ এলাকাবাসীর মাগফিরাত ও উপস্থিত সকলের দীর্ঘায়ূ ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আমানুল্লাহ।