1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

মির্জাপুরে পিকআপ চাপায় দাখিল পরীক্ষার্থী নিহত ও বাবা আহত

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপচাপায় রায়হান মিয়া (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক তার বাবা হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান এ বছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিল। সে ছিল কোরআনের হাফেজ। তার বাবা হাবিবুর রহমান উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুলশিক্ষক।
পুলিশ জানায়, রায়হান মিয়া সকালে তার বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে দাখিল পরীক্ষা দিতে উপজেলা সদরে আসছিল। উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তাতে রায়হান ও তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় গরুবোঝাই একটি পিকআপ রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রায়হানের বাবাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com