টাংগাইল মির্জাপুর মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর মহিলা সরকারি কলেজ মাঠে সোমবার দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। কলেজের ৮টি বিভাগের সহস াধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত পিঠা উৎসবে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকালে কলেজের প্রতিষ্ঠাতা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জনাব হারুন ও রশিদ উৎসবের উদ্বোধন করেন। এ সময় কলেজের উৎসবে কলেজের ৮টি বিভাগের ৮টি স্টলে শতাধিক রকমের শীতের পিঠা কেনাবেচা ও পরিবেশন করা হয়। কলেজের শিক্ষার্থী বলেন আমাদের স্টলে শত রকমের পিঠা রয়েছে যার মধ্যে রেড ক্রিসেন্ট পিঠা, চিরনি,গামা,মুরালী, আলফা পিঠা, সিম্পল পিঠা, শামুক, বাহারি গোলাপ, বউ পিঠা, পুলি পিঠা, চন্দ্রপুলি সহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মৎস্য অফিসার ,উপজেলা পানিসম্পদ অফিসার মহোদয় উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও অত্র কলেজের অধ্যক্ষ,। উৎসবে ৮টি স্টলে বাঙালির শত রকমের পিঠাপুলি,পায়েস ও মিঠাই রশনা প্রদর্শন করা হয়।