1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

মুন্সীগঞ্জে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে ব্যবসায়ী গুলিবিদ্ধ

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরে পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে মো:সোহেল নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দুপুর ১১টার দিকে উপজেলার পঞ্চসার এলাকার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সোহেল স্থানীয় মো:জুলহাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিঙ্গাভাঙ্গা এলাকায় বন্ধু ও প্রতিবেশীদের সাথে নিয়ে গুলিভর্তি পিস্তল খেলার ছলে নাড়াচাড়া করছিলেন সোহেল।এসময় হঠাৎ পিস্তল থেকে গুলি বেরিয়ে সোহেলের পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে।স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।মুুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিনুল ইসলাম জানান,পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com