1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন।

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
 দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও আস্থাহীন পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী-পুরুষ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রবিবার সকালে ঈশ্বরদী স্টেশন রোডস্থ ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। দীর্ঘ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ব্যাংকের গ্রাহক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ডা. মুনসুর রহমান, ব্যবসায়ী মঞ্জুর হোসেন মজনু ও মো. বিপুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জামিলুর রহমান সবুজ।
বক্তারা আরো বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করার লক্ষ্যেই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন মহল অপতৎপরতা চালাচ্ছে। দেশের জনগণের আস্থা অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলেও তারা অভিযোগ করেন। এ ধরনের চক্রান্ত শুধু একটি ব্যাংকের বিরুদ্ধে নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ গ্রাহকদের স্বার্থের বিরুদ্ধেও অবস্থান নেয়।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com