1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

র‍্যাগিং ও ভাংচুরের ঘটনায় ইবির ৬ শিক্ষার্থী বহিষ্কার

তানভীর হক শাকিল
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন ছাত্রকে র‌্যাগিং ও মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে এক শিক্ষার্থীকে স্থায়ী ও ৫ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যকে স্থায়ী এবং র‌্যাগিংয়ের অভিযোগে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হিশাম নাজির শুভ, মিজানুর রহমান ইমন, শাহরিয়ার হাসান, শেখ সালা উদ্দিন সাকিব ও সাদমান সাকিব আকিবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের এক নবীন শিক্ষার্থী লিখিতভাবে র‌্যাগিংয়ের অভিযোগ করেন তারই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৫ ছাত্রের বিরুদ্ধে। পরদিন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই পাঁচজনকে প্রথম বর্ষের ২য় সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত ১৯ ডিসেম্বর ছাত্র শৃঙ্খলা কমিটির ১২তম সভায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
এদিকে ২০২৩ সালের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মেডিকেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৫ জুলাই কাব্যকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি করে কর্তৃপক্ষ। কমিটিতে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহ্বায়ক করা হয়কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আইন বিভাগের শিক্ষার্থী কাব্যকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর আগে ৫ নভেম্বর রেজওয়ানকে সাক্ষাৎকারের জন্য ডেকেছিল কর্তৃপক্ষ, তবে তিনি উপস্থিত হননি। পরে ১৯ ডিসেম্বর ছাত্র শৃঙ্খলা কমিটির ১২তম সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ছাত্রশৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com