1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুরের জাজিরা সাংবাদিকের উপরে হামলা পুলিশ তোরে বাইন্ধা রাখতে বলছে

মোঃ জুয়েল মিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

তুই আমার বাড়িতে ঢুকলি না ক্যান? আমার বাড়িতে না ঢুকে তুই এদিক দিয়ে গেলি ক্যান? থানা থেকে ফোন করে তোরে বাইন্ধা রাখতে বলছে। তুই এই মামলার আমাসী ধরে আমাদের কাছে দিয়ে তারপর যাবি। তোরে এখন বাইন্ধা থুমু, তোর কোনো বাপ থাকলে যেনো ছাড়িয়ে নেয়। তোর চোখ তুলে পকেটে রাখবো।” বলেই সাংবাদিকের উপর হামলা করেন শরীয়তপুরের জাজিরায় হত্যাকান্ডের শিকার নিহত মনটুর অনুসারীরা।

শনিবার (২৩-মার্চ) আনুমানিক ৪’টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর ভোলাই মুন্সি কান্দি গ্রামে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক নুর আলমের উপর এ হামলার ঘটনা ঘটে। এসময় তাকে মারধরসহ মোবাইল ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এবিষয়ে ভুক্তভোগী ওই সাংবাদিক বলেন, একটি নিউজ প্রকাশের জন্য কিছু তথ্যের প্রয়োজন ছিলো আমার। প্রয়োজনীয় সেসব তথ্য সংগ্রহের জন্য আমি ঘটনাস্থলে যাই। তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে নিহত মনটুর বাড়ির কাছে পৌছালে মনটুর ভাই পরিচয়ে একজন আমার গাড়ি থামায়। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই সে চাবিটি নিয়ে যায়। কেনো চাবি নিচ্ছেন জিজ্ঞেস করলেই সে গালিগালাজ শুরু করে। এরপর নিহত মনটুর ছেলে এসে আমার মোবাইল ছিনিয়ে নিয়ে মোবাইল নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস ডিলিট করে দেয়। এরপর মারধরসহ বেধে রাখার জন্য একাধিকবার আমার হাতে গামছা বাধার চেষ্টা করে। এসময় তারা আমার মোবাইল, টাকাসহ ম্যানিব্যাগ,বিদেশি হাতঘড়ি ও গলার স্বর্নের চেইন নিয়ে যায়। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com