1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

শিক্ষর্থী ও বাস চালকের দ্বন্দে আহত ভিক্টোরিয়া কলেজের ১১ জন শিক্ষার্থী

রোবায়েত তানিয়া, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২০৪ বার পড়া হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাএদের ওপর হামলার অভিযোগ উঠেছে, কুমিল্লার শাসনগাছা একতা পরিবহন শ্রমিকের বিরুদ্ধে।

জানা যায়, সোমবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজের ২জন শিক্ষার্থী যখন রাস্তা পারাপার হচ্ছিলো তখন একতা পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে একজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার চেষ্টা করে। এটি নিয়ে অপর শিক্ষার্থীদের সাথে বাস ড্রাইভার ও হেল্পারদের বাক বিতন্ডা শুরু হয়। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদেরকে বাস র্টামিনালে নিয়ে আসা হয় এবং বাসে আটকে রাখা হয়। তখন তাদেরকে উদ্ধারের জন্য সহপাঠিরা বাস র্টামিনালে যান এবং তাদের সাথে যখন কথা বলতে যায় শ্রমিকরা তাদের উপর হামলা করেন। তারা দেশিয় অস্র নিয়ে জড়ো হন। পরবর্তীতে এই নিয়ে একতা বাসের শ্রমিকদের সাথে কথা বললে তারা বলে, শিক্ষার্থীরা আগে হামলা করে তাদের একজন আহত হয়ে চান্দিনা হাসপাতালে ভর্তি।

এই ঘটনায় আশঙ্কাজনক অবস্তায় ৪জন ছাএকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও ১১ জন ছাএ হাসপাতালে রয়েছে। আহত এক ছাএ রতন বলেন, আমাদের তারা র্টাগেট করে হামলা করেছে। আমার কাছে বাইক বিক্রির ১লাখ ৬০ হাজার টাকা ছিলো সেগুলো নিয়ে গেছে। আমাদের সহপাঠিদের ৫টির ও বেশি মোবাইল নিয়ে গেছে তারা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামি বলেন, আমাদের ১৫জন ছাএের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের মাথায় ১২টি সেলায় লেগেছে। আমাদের ছেলেরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছে। আমাদের অধ্যক্ষ স্যার হাসপাতালে ভর্তি, তাই আসতে পারেনি কাল স্যারসহ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন( সদর সার্কেল) বলেন, শাসনগাছায় একটি ঘটনা ঘটেছে শুনেছি এই ঘটনায় অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com