1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও

শিক্ষার্থী তুরাগ হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে কলেজ শিক্ষার্থী তুরাগ হত্যা কান্ডের রহস্য উৎঘাটন সহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।  আসামীরা হলো, শহরের অম্বিকাপুর গ্রামের নুরুল ইসলামের দুই ছেলে কালা রাজন ও মোঃ সাজন, এবং পশ্চিম ভাসানচর গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে জুয়েল শেখ।
রবিবার দুপুরে  জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং এ কথা জানান পুলিশ সুপার মোঃ শাহজাহান। পুলিশ সুপার জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেলা শহরে অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুরে একটি মেহগনি বাগান থেকে সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান তুরাগ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এসময় হত্যাকারীরা তার হাত কেটে নিয়ে যায় ও উল্লাস করে।
এই ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আসামী জুয়েল কে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে অপর আসামী দুই ভাইকে রাত দেড়টার দিকে গাজীপুর কোনাবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় অপর পলাতক আসামী শাহিনের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি রাম দা উদ্ধার করে পুলিশ।
মাদকের কারবার ও টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মামলার পলাতক আসামী তুষারের সাথে নিহত তুরাগের দীর্ঘ দিনের বিরোধ ছিল। এছাড়া এবছর শুরুর দিকে তুরাগ এই মাদক ব্যবসার লেনদেন নিয়ে তুষার কে কুপিয়ে জখম করে। এরই প্রতিশোধ নিতে তুরাগ কে হত্যার পরিকল্পনা করে তারা। তার কয়েক মাস পরে কৌশলে ডেকে নিয়ে তুরাগ কে ঐ দিন হত্যা করে।
আটক আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার সাথে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের কে আদালতে পাঠানো হয়। এছাড়া অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান বলেও জানান এই কর্মকর্তা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সালাউদ্দিন আহমেদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ. জলিল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com