1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোংলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচন থেকে সড়ে দাড়াঁলেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. রফিকুল ইসলাম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা কুড়িগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ঈশ্বরদীতে দাঁড়িপাল্লার স্মরণকালের বিশাল শোডাউন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা দুরভিসন্ধিমূলক, এই নির্দেশনা প্রত্যাহার করতেই হবে- পীর সাহেব চরমোনাই সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানালো কে? অন্তর্বর্তী সরকারের ‘গৌরবগাঁথা’ ফাঁস করলেন রোবায়েত ফেরদৌস মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া

শিবগঞ্জে অবৈধ মাটিকাটায় ড্রেজার জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রামের মো. আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আলিম (৩১)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, অনুমতি ছাড়াই উপজেলার রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা হয় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন। তাৎক্ষণিক অবৈধভাবে মাটিবহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও সার্ভেয়র আবদুল মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com