1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহীন ফকির

রিয়াজ ফরাজি(
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে
ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ডিসেম্বর ২০২৩ মাসের সভায় জেলার শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম) নির্বাচিত হয়েছেন। তিনি এ পর্যন্ত একাধিক বার বোরহানউদ্দিন থানা সহ ভোলা সদর থানায় শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের আতংকের নাম ওসি শাহীন ফকির (বিপিএম) সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ভোলায় পুলিশের মাসিক কল্যান সভায় ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম)
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে (২৮ জানুয়ারী )রবিবার সকাল সাড়ে নয়টায় থে‌কে দিনব‌্যা‌পি ভোলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম)এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এর সঞ্চালনায় এ মাসিক কল্যান সভা হয়। কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানার (ওসি)মোঃ শাহীন ফকির (বিপিএম) হওয়ায় এ  সম্মাননা প্রদান করেন। সভায় বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আকতার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ভোলা জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ, ভোলা জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ, ভোলা শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com