1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

সম্পত্তি লিখে না দেওয়ায় পুত্র পুত্রবধূর এবং নাতি নাতনির মারধরের শিকার বৃদ্ধ পিতা মাতা

শেখর সাহা সানি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন রামরাইল ইউনিয়নের এক নং ওয়ার্ডের উলচাপাড়ায় আজ ২ নভেম্বর ভোর সকাল ৬ ঘটিকায়। পুত্র এবং পুত্রবধূ নাতি-নাতনি দ্বারা মারধরের শিকার হয় এক বৃদ্ধ দম্পতি মকবুল হোসেন (৭৫) এবং রোকেয়া বেগম (৬৫)।মকবুল হোসেন (৭৫) ফজরের নামাজ শেষ করে তার নিজ কর্মস্থল বাড়ির পাশে একটি ছোট্ট দোকানে কর্মরত অবস্থায় তার দ্বিতীয় ছেলে আখতার হোসেন (৪২) কুবা দা দিয়ে মকবুল হোসেনের হাতে আঘাত করলে তার চিৎকারে বৃদ্ধ স্ত্রী রোকেয়া বেগম (৬৫) দৌড়ে বেড়িয়ে এলে তাদের পুত্রবধূ রাবেয়া খাতুন (৩৮) এবং নাতি-নাতনি সাব্বির মিয়া (২২) ও মারিয়া আক্তার (২৪)মিলে বৃদ্ধাকে এলোপাথাড়ি ভাবে লাঠি সোটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং হাত ভেঙে দেয়। এমতাবস্থায় এলাকাবাসী এবং আশেপাশের লোকজন তাদের চিৎকারে এগিয়ে আসেন এবং তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে (২৫০ শয্যা বিশিষ্ট) নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বৃদ্ধ মকবুল হোসেনের সাথে কথা বলে আরও জানা যায় যে, তার দ্বিতীয় পুত্র আখতার হোসেন (৪২) এর নামে বৃদ্ধের শেষ সম্বল টুকু লিখে দেওয়ার জন্য বিগত দুই বছর যাবত এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের  হাত ধরে তাদের উপর বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে । তাছাড়াও বৃদ্ধ মকবুল হোসেন (৭৫) এর পূর্বে এসব ঘটনার জন্য আইনের শরণাপন্ন হলেও কোন ধরনের সঠিক বিচার পাইনি বলে জানিয়েছেন এবং বিভিন্ন সময় আখতার হোসেন (৪২) জামিনে এসে তার বৃদ্ধ পিতা-মাতার উপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বৃদ্ধ মকবুল হোসেন (৭৫) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com