1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

সাবেক সংসদ সদস্য শামছুল হক ভূঁইয়ার ইন্তেকাল

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।শামসুল হক ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।তিনি স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, এক ছেলে ও একমেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ড. শামছল হক ভূঁইয়া ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এপোলো গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ফরিদগঞ্জউপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা।এছাড়া তিনি কাওনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি। লেখাপড়া শেষ করেপ্রকৌশলী হিসেবে কর্ম জীবন শুরু করেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পেোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন।রাজনৈতিক জীবনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াছাত্রজীবনে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবন শেষ করে তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে আছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ১নং সদস্য হিসেবে আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদেরসদস্য হিসেবে দায়িত্বে আছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com