1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০২৪ইং সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালিত

দেলোয়ার হোসেন সরকার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র নারীশিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ২০২৪ইং সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের জমি দাতার পুত্রবধূ নাজমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ জহিরুল ইসকাম। সকাল ১১.০০ঘটিকায় কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ হয়।
কুরআন তেলওয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী লাকী আক্তার, গীতাপাঠ করেন সরকার আদৃতা সজল। বিদায় অনুষ্ঠানে বিদায়ী মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা দত্ত। সঙ্গীত পরিবেশন করেন অতিথি দেবনাথ, সাত্যকি, সাবিনা আশরাফী অদ্রি, মীম, জীম, প্রভা প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে।সবশেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ মোনাজাত করেন। সর্বশেষে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক্লিয়ার ফাইল, কলমসহ খাবারের প্যাকেট বিতরণ করা হয় এবং প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com