1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

অটোরিকশা চালানোর আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেপ্তার

মোঃজাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালানোর আড়ালে মাদক ব্যবসা অভিযোগে ৪০০ পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামি শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা উপজেলার নয়ালী বাগ ডোকরা এলাকার মহনী মোহন অধিকারীর ছেলে। পুলিশ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরসভার পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সে অটোরিক্সা চালানোর অন্তরালে মাদক ব্যবসা করতেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এস আই কাউসারের নেতৃত্বে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com