1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কাপ গলফ টুর্নামেন্টের রানার্সআপ

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে
গাজীপুর ক্যান্টনমেন্টের বিওএফ গলফ ক্লাবের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কাপ গলফ টুর্নামেন্টে জেন্টস নাইন হোল ক্যাটাগরিতে রানার্সআপ পুরস্কারে ভূষিত হয়েছেন। সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট সমাপ্ত হয় ২ মার্চ। টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ৩৭৫ জন গলফার অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে ৯টি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে ২৮টি ট্রফি বিতরণ করা হয়। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মঈন খান ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক মো. বশির আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি গলফাররা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, গলফ খেলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করায় কাজের গতি বৃদ্ধি পায়। সেজন্য তিনি নারী, পুরুষ ও শিশুসহ সববয়সিদের নিয়মিত গলফ খেলার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com