বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেছেন,
“মানুষ যতক্ষণ অন্যায় ও অসত্যের বন্ধনে আবদ্ধ থাকে, ততক্ষণই সে নিরাকার আল্লাহ্র ইবাদত করে—প্রকৃত অর্থে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করতে পারে না।”
তিনি বলেন, ইবাদতের মূল শিক্ষা হলো সত্য, ন্যায় ও মানবতার পথে চলা। অন্যায়কে প্রশ্রয় দিয়ে, মিথ্যার সঙ্গে আপস করে কিংবা জুলুমকে মেনে নিয়ে আল্লাহ্র ইবাদত করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।
খান সেলিম রহমান আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সত্য প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াই একজন সচেতন মানুষের প্রকৃত দায়িত্ব। সাংবাদিক সমাজের দায়িত্ব আরও বেশি, কারণ সত্য তুলে ধরার মাধ্যমে তারা সমাজকে আলোকিত করে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করে।
তিনি বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষে ছিল এবং আগামীতেও এই আদর্শে অবিচল থাকবে। অন্যায়, দুর্নীতি ও অসত্যের বিরুদ্ধে কলমই হবে সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
পরিশেষে তিনি সকলকে ব্যক্তি ও সামাজিক জীবনে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান এবং বলেন, তবেই ইবাদত হবে অর্থবহ ও সমাজ হবে শান্তিময়।