1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

অপারেশন ডেভিল হান্ট; সাটুরিয়ায় যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেভিল হান্ট অপারেশনের ৩০তম দিনে মোঃ লিটন (৪২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার (৯ মার্চ) রাতে হরগজ দক্ষিণ পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোঃ লিটন সাটুরিয়া থানার হরগজ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হরগজ দক্ষিণ পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন বেপারীর ছেলে। পুলিশ জানান, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি’র নেতা মো: শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন। উক্ত মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ। পুলিশ জানায়, সারা দেশব্যাপী ডেভিল হান্ট অপারেশনের ত্রিশতম দিনে সাটুরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হরগজ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ লিটন কে গ্রেপ্তার করেছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা মোঃ লিটনের দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com