অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটায় হাজীগঞ্জে দুইজনের কারাদণ্ড, ৫০হাজার টাকা জরিমানা।

 চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেন। এ সময় আবুল কাশেম জানান, গত পাঁচ দিন ধরে তিনি এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।
অভিযানকালে এক্সকাভেটর দিয়ে বিস্তীর্ণ কৃষিজমির উপরিভাগের মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া মাটি পরিবহনের কারণে আশপাশের কৃষিজমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মিনার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন সাংবাদিকদের বলেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবাররাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: হাবিবুর রহম…

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার মৌলভীবাজারের রাজনগর

Scroll to Top