ভান্ডারিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর 
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ভান্ডারিয়া পৌরসভার টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফরিদ উদ্দিন (৪৫), পিতা- মৃত আমজেদ আলী এবং আবির জোমাদ্দার (২৪), পিতা- নুরুল আমিন জোমাদ্দার। তাঁরা উভয়েই ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর চরাইল ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে টিএনটি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৭০ পিস ইয়াবাসহ ফরিদ উদ্দিন ও আবির জোমাদ্দারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবাররাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: হাবিবুর রহম…

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার মৌলভীবাজারের রাজনগর

Scroll to Top