এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের  দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ গ্রহণ করবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ  দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন।