1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনকৃত ইফতারি পার্টি নিয়ে বিএনপির মধ্যে ব্যপক মিশ্র প্রতিক্রিয়া

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের ১৪ মার্চ (শুক্রবার) আয়োজনকৃত বি এন পির ইফতার পার্টিতে জাতীয় পার্টি ও ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্হিতি দেখে ইফতারের আয়োজনেকে ঘিরে বিএনপি দলের কতিপয় নেতা কর্মীদের মধ্য মিশ্র প্রতিকৃয়া ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয় জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আবদুল মালেক শিকদার জানায়, মোঃ নান্নু খান জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি ও গোলাম মোর্শেদ একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা সহ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ কামরুলকে আইসির আমন্ত্রিত তদন্ত কেন্দ্রের ইফতার পার্টিতে উপস্থিত দেখে বিএনপির সাবেক সভাপতি আবদুল মালেক শিকদার ইফতার পার্টি থেকে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও পরিবেশ গত দিক থেকে বেড়িয়ে যাওয়া সম্ভব হয় নাই বলে জানিয়েছেন তিনি। তবে এ সকল বিতর্কিত ভিন্ন দলের লোকজনের ইফতার পার্টিতে উপস্থিত দেখে তিনি সহ একাধিক বিএনপির নেতা কর্মিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অপর দিকে জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ওয়াহিদুল আলম বিপলুর কাছে মোঃ নান্নু খাঁন ও গোলাম মোর্শেদের দলিও পোষ্ট পজিশন সম্পর্কে নিশ্চিত হতে চাইলে তিনি বলেন, নান্নু খাঁন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি ও মোর্শেদ একই ওয়ার্ডের জাতীয় পার্টির সদস্য পদে আছেন বলে জানিয়েছেন সভাপতি বিপলু। এ সকল ভিন্ন মতালম্বি দলের বিতর্কিত লোকজনদেরকে ইফতার পার্টিতে উপস্হিতি সম্পর্কে জানতে চাইলে আগর পুর পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম বলেন, কে কোন দলের লোক আমার জানা নেই। অপর দিকে এ বিষয় বাবুগঞ্জ থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান কারা কারা ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন আমার জানা নাই তবে বিষয়টি সম্পর্কে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের সাথে আলাপ করে এ বিষয় নিশ্চিত হবেন বলে এমনটিই জানিয়েছেন তিনি। মোর্শেদ ও নান্নু সম্পর্কে একাধিক সুত্র জানায় নিজদের অপরাধকে আড়াল করতে ক্ষমতাশিল দলের লোকজনের ছত্র ছায়ায় থেকে বিগত দিনে তারা নানান অপরাধ মুলক কর্মকান্ড করে আসছিলেন । মোর্শেদ ২০১২ ইং বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর থেকে বরিশাল র্্যাব – ৮ এর হাতে আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার হয়ে দীর্ঘ দিন কারা ভোগ করে বের হয়ে দলিয় ছত্র ছায়ায় থেকে নানান অপরাধে লিপ্ত ছিলেন। গত এক মাস পুর্বেও সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে জেল খেটে বের হন মোর্শেদ ও নান্নু জাবিনে আসেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও ভিন্ন দলের লোক হয়েও তারা আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রেে ইফতার পার্টটিতে উপস্থিত থাকায় স্হানীয়দের মাঝে নানান প্রশ্নের সৃষ্টি হয়। বর্তমান সময় তাদের দলের ভরা ডুবি হলে নুতন করে অপরাধকে আড়াল করতে বিএনপিতে যোগদানের জন্য বিএনপির দলিয় কতিপয় অসদ লোকদের পিছু ঘুর ঘুর করছেন তারা। এ নিয়ে দলের কতিপয় লোকজন ছারাও স্হানিয় সচেতন মহলের ভিতর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাগেছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com