1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা থেকেই জাতীয় সরকার গঠিত হবে — বরকত উল্লাহ বুলু

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

ফরিদপুরে ” বিশ্ব গণতন্ত্র দিবস ” পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ( ১৭ ই সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, ফরিদপুর বিভাগীয় সহ-সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহবায়ক এ বি সিদ্দিক মিতুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ সহ ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, বিগত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও স্বৈরশাসক শেখ হাসিনা ও তার আওয়ামীলীগ সরকারের পতন হয়।দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন । দেশে একাধিক ভোটার বিহীন নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় ১০ হাজার লোক আহত হয়েছে।তিনি আরো জানান, সারাদেশে বিএনপির প্রায় ৪২২ জন লোক মৃত্যুবরণ করেছেন, অনেক নেতা কর্মী আহত হয়েছেন।

বিগত ১৭ বছর শেখ হাসিনার সরকার একের পর এক মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করেছেন জেলে পাঠিয়েছেন। তারা কারাবরণ করেছেন। আমাদের প্রতিদিনই আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। বিগত ১৭ বছর আমরা গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করেছি। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এজন্যই দেশে গণতন্ত্র আনার জন্য এ আন্দোলন আমরা করেছি। আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা থেকেই জাতীয় সরকার গঠিত হবে।গত দুই মাসে যে সমস্ত ব্যক্তি সরকার বিরোধী আন্দোলনে আহত ও নিহত হয়েছেন তাদের প্রত্যেককেই মর্যাদা দেওয়া হবে।

শেখ হাসিনা আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি এখন বিদেশে রয়েছেন । ইনশাল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানকে মুক্ত করে আনবো। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে শেখ হাসিনা সরকারের লুন্ঠিত টাকা দেশে ফেরত আনা হবে ।এরপর একটি শোভাযাত্রা শহরের সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু হয়ে আলীপুর গোরস্তান সংলগ্ন মসজিদের সামনে গিয়ে শেষ হয় ।উল্লেখ্য, এর আগে বৈষম বিরোধী এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সমাবেশ সফল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com