1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

আগামী নভেম্বরের মধ্যে গণ ভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ১১ অক্টোবর, শনিবার কুড়িগ্রাম -১ আসন ও  কুড়িগ্রাম -২ আসনর উদ্যোগে আয়োজিত পৃথক দুইটি আসন কমিটি ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম প্রধান অতিথির  বক্তব্যে বলেন- আগামী নভেম্বরের মধ্যে গণ ভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের মানুষ ১৮ বছরের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আজকের সম্ভাবনার বাংলাদেশ পেয়েছে ৷  জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষকে ধারনা দিতে সক্ষম হয়েছে – ইসলাম একটি পুর্নাঙ্গ জীবন বিধান এবং আগামী দিনের বাংলাদেশে একটি সম্ভাবনার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৷
কারন বিগত সময়ে যারা এ দেশ শাসন করেছে তারা ন্যায় ইনসাফের সাথে শাসন করে নাই, সাম্য ও অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই ৷
তিনি আরো বলেন, PR সম্পর্কে মানুষ এখন সচেতন হয়েছে ৷ জামায়াত সহ  ৬ টি ইসলামী দল কর্মসুচি দিয়ে মাঠে রয়েছে ৷ ৫ দফার দাবী আদায়ের মাধ্যমে আগামী ফেব্রুয়ারীতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ ৷
কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারি সেক্রেটারীদ্বয় ও আসন পরিচালক যথাক্রমে মাওলানা আব্দুল হামিদ ও মু. শাহজালাল সবুজ এর সভাপতিত্বে পৃথক দুইটি দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী,কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী- অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২  আসনের সংসদ সদস্য প্রার্থী আ্যড: ইয়াছিন আলী সরকার, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য জনাব আব্দুর সবুর খান, জনাব আলতাফ হোসেন ও জহুরুল ইসলাম প্রমুখ ৷

,

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com